1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাংবাদিক সোহরাবের উপর সন্ত্রাসী হামলা:বুড়িচং প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৬৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সহ সভাপতি ও আরটিভি কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মোঃ সোহরাব সুমনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ব্যাপারে সাংবাদিক সোহরাব সুমন বাদি হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,সাংবাদিক সোহরাব সুমনের মালিকানাধীন গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের সামনে সিসি ক্যামেরা লাগানোর কারনের ঐ এলাকায় কোন অপরাধ ও অপকর্ম করতে না পেরে সন্ত্রাসীরা সিসি ক্যামেরা খুলে ফেলার জন্য হুমকি ধমকি প্রদান করেন। সন্ত্রাসীদের কথা মতো সিসি ক্যামেরা না খোলায় গত ২২ নভেম্বর রাত অনুমান সাড়ে ৯টায় তারা গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে সন্ত্রাসী মনির হোসেন রড দিয়ে এবং অন্যান্য সন্ত্রাসীরা লাঠি দিয়ে রেন্টুরেন্টের খাবার রাখার সুকেসের গ্লাসসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি করে।
এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধান করার চেষ্টাকালে সন্ত্রাসী মনিরের নেতৃত্বে গত ২৪ নভেম্বর রাত প্রায় ১১টায় সাংবাদিক সোহরাব সুমনের উপর আবারও
হামলা চালিয়ে ব্যাপক মারধর করে বলে জানা যায়। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করানে হয়।
সাংবাদিক মোঃ সোহরাব সুমনের উপর সন্ত্রাসী হামলায় নিন্দা ও প্রতিবাদ জানান মাইটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি এবং বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা,বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক বাবুসহ ক্লাবের নেতৃবৃন্দ।
সাংবাদিক নেতারা সুমনের উপর হামলাকারী সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবী জানায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০