1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় মিছিল স্লোগানে মুখরিত টাউন হল প্রাঙ্গণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫০২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

আগামীকাল শনিবার কুমিল্লা বিভাগীয় সমাবেশ। নগরজুড়ে ব্যানার পোস্টারের ছড়াছড়ি। প্রস্তুত হচ্ছে মঞ্চ। দলীয় নেতাকর্মীদের মনে উৎসবের আমেজ বিরাজ করছে। কুমিল্লার এই বিভাগীয় সমাবেশে যুক্ত হতে চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকালেও ছুটে আসছেন কুমিল্লা অভিমুখে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুমিল্লা টাউন হল মাঠ। কুমিল্লার বাইরে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড়ে প্রধান সড়কে মিছিল করে টাউন হল মাঠে প্রবেশ করছে।
অপরদিকে মাঠে চলছে মঞ্চ নির্মাণের কাজ এবং মাঠে জুমার নামাজ আদায়ের জন্য ব্যবস্থাপনা। গোটা নগর জেগেছে ব্যানার-ফেস্টুন পোস্টার, বিলবোর্ডে। আগামীকালের সমাবেশ ঘিরে বর্ণিল হয়ে উঠেছে কুমিল্লার গোটা নগরী। অসংখ্য নেতা-কর্মী টাউন হল মাটি ট্রিপল বিছিয়ে বৃহস্পতিবার রাত কাটিয়েছে। সকালে টাউন হল মাঠে রাত কাটানো কর্মীদের মাঝে নাস্তা বিতরণ করেছেন কুমিল্লা সিটির সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
এদিকে সমাবেশে আগত নেতাকর্মীদের দেখভালের দায়িত্বে থাকা ১০টি ইউনিট সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন তাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০