1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা টাউন হল মাঠে জুমার নামাজ আদায় করলেন বিএনপি নেতাকর্মীরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫৫৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল ঐতিহাসিক টাউন হল মাঠে জুমার নামাজ আদায় করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা দেড়টায় তাঁরা মাঠে জুমার নামাজ আদায় করেন। বৃহস্পতিবার থেকে ওই সমাবেশস্থলে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী অবস্থান করছেন।
জুমার নামাজের জামাতে অংশ নেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডঃ খন্দকার মোশাররফ হোসেন, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিন সহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-উপজেলার নেতা-কর্মীরা। নামাজ শেষে আগামীকাল শনিবারের বিভাগীয় গণসমাবেশ সফল করতে দোয়া ও মোনাজাত করা হয়। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, নগরীর কেন্দ্রীয় মসজিদ কান্দিরপাড় সহ সবকটি মসজিদেই জুমার জামাতে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। এছাড়া সমাবেশস্থল টাউন হল মাঠে নেতাকর্মীদের অংশগ্রহণে জুমার এ নামাজ আদায় করা হয়। এতে পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর থেকে আগত নেতা-কর্মীরাও এতে শরিক হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০