1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

তালতলীতে ডিবির অভিযানে আটক এক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪৬১ বার দেখা হয়েছে

মল্লিক মোঃ জামাল

বরগুনার তালতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেলোয়ার কাজী (৫০) নামক এক অবৈধ কেমিক্যাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০ ঘটিকায় (২২ নভেম্বর) উপজেলার ৭ নং সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সরেজমিন গিয়ে জানা গেছে,দেলোয়ার কাজী দীর্ঘদিন ধরে অবৈধ কেমিক্যালের ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহিদুল ইসলাম কবিরের নেতৃত্বে গতরাতে ফকিরহাট বাজারে দেলোয়ার কাজীর নিজ ওয়ার্কশপে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময়ে আয়েশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বিভিন্ন প্রকার এসিড জাতীয় কেমিক্যাল দেখতে পায় ডিবি পুলিশ। এছাড়াও তালতলী তাপ বিদ্যুৎ প্রকল্পের (চায়না প্রজেক্ট) বিভিন্ন প্রকার অবৈধ মালামাল পাওয়া যায়। এসময়ে ওই ওয়ার্কশপ থেকে ১০১ ড্রাম অবৈধ কেমিক্যাল সহ তাপবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করা হয়। এবং এই সমস্ত অবৈধ কেমিক্যালের ব্যবসা করায় দেলোয়ার কাজীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত দেলোয়ার কাজীকে তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেলোয়ার কাজীর নিজ ওয়ার্কশপে ১০১ ড্রাম এসিড জাতীয় কেমিক্যাল পাই। তিনি আমাদেরকে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আমাদের কাছে মনে হয়েছে এগুলো তাপবিদ্যুৎ প্রকল্পের চোরাই মালামাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০