1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Паттерны в трейдинге: Основные виды и 20 фигур, которые должен знать каждый трейдер দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনা,নিহত ২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩৬৯ বার দেখা হয়েছে

সজীব আহমেদ রিওন ঢাকা

ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় হোসাইন শেখ (২৪) ও ইমন (১৯) নামের দুইজন নিহত হয়েছেন। নিহতরা পৃথক দুটি ট্রাক চালকের সহযোগী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহেল মন্ডল (৩২) নামে এক চালক।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
বুধবার (২৩ নভেম্বর) হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খোরশেদ আলম বলেন,“চলতি পথে একটি ট্রাকের চাকা ফেটে যাওয়ায় রাস্তার পাশে বসে সেটি মেরামত করছিলেন চালক ও সহযোগী। তখন পেছন থেকে আরেকটি ট্রাক সজোরে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকের চালক, সহযোগী আর ঘাতক ট্রাকটির সহযোগী গুরুতর আঘাত পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক হোসাইন ও ইমনকে মৃত ঘোষণা করেন।”

ঘাতক ট্রাকটির চালক পলাতক রয়েছেন। আর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান খোরশেদ আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০