1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪৭৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

যথাযথ মর্যাদায ও উদ্দীপনার মধ্যদিয়ে কুমিল্লায় উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। সোমবার বিকেলে কুমিল্লা সেনানিবাসের এমআর চৌধুরী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমান এসইউপি,এডব্লিউসি,পিএসসি বলেন,২১ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে সশস্ত্রবাহিনীর সদস্যদের সাথে মুক্তিকামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিত আক্রমণে সূচনা করে। এর মধ্য দিয়ে ৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় ত্বরান্বিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে ৯৪০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা উপহার সামগ্রী প্রদান করা হয়।
এরপর তিনি সশস্ত্র বাহিনী দিবসের কেক কেটে দিবসটি উদযাপন করেন। এ সময় জিওসি,৩৩ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার,সংসদ সদস্য,জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০