1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পলাশবাড়ীতে এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিলে এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫১৮ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচনে ৪ নং পলাশবাড়ী ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ি জননেতা মনিরুজ্জামান ফুল মিয়ার উদ্যোগে দোয়া মাহফিলে এতিম শিশুদের সাথে নিয়ে দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ৩২ গাইবান্ধা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।
আজ ২০ নভেম্বর রবিবার সন্ধ্যায় পলাশবাড়ী আর্দশ এতিমখানায় মাওঃ আব্দুল মান্নান মুন্সি’র সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য জননেতা মনিরুজ্জামান ফুল মিয়া,পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,পলাশবাড়ী হাট মসজিদের পেশ ইমাম শহিদুল ইসলাম চৌধুরী, মনিরুজ্জামান ফুল মিয়ার একমাত্র পুত্র তুষারসহ অন্যান্যরা।
এসময় প্রধান অতিথির বক্তব্য এ্যাড.উম্ম কুলসুম স্মৃতি এমপি বলেন,বঙ্গবন্ধু কন্যার হাতে বাংলাদেশ বিগত সময়ের সরকার গুলোর চেয়ে অনেক নিরাপদ বর্তমান সরকার সারাদেশ ব্যাপী ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৫ আগস্টের শহীদ সদস্যদের,জাতীয় চারনেতাসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী’র শেখ হাসিনা এমপি ‘র সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ূ কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন। শেষে তিনি এতিম শিশুদের দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল মান্নান মুন্সি।পলাশবাড়ীতে এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিলে এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০