1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লার দাউদকান্দিতে ছয় দোকান পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪২৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড়ে হাজী সুজাত আলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৬টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
শুক্রবার (১৮নভেম্বর) আনুমানিক দুপুর ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার গৌরীপুর মোড় হাজী সুজাত আলী মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ড মোড় মতলব সড়কে হাজী সুজাত আলী মার্কেটের একটি হার্ডওয়্যার দোকান থেকে আগুনের সূত্রপাত।ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ৬টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিভাতে গিয়ে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি কোটি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান দাউদকান্দি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নেন ফায়ার সার্ভিস।
আগুন নিভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধিদের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় আরো ২০-২৫ টি দোকান ঘর।
দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) মো. রাসেল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে।তদন্ত সাপেক্ষে সেটা নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০