1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গণসমাবেশ কেন্দ্র করে সাবেক মেয়র সাক্কুকের গণসংযোগ জনতার ঢল নােমে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩৬৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, চলমান আন্দোলনে ভোলায় নূরে আলম ও আব্দুর রহিম,নারায়ণগঞ্জে শাওন,মুন্সীগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিমসহ পাঁচজনকে হত্যার প্রতিবাদে,বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগে টাউন হল মাঠে গণসমাবেশ করবে কেন্দ্রীয় বিএনপি। গণসমাবেশকে সফল করার জন্য কুমিল্লা মহানগর,জেলা উত্তর ও দক্ষিণ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশ সফল করার লক্ষ্য নগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কুসিকের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু ।
বৃহস্পতিবার (১৭নভেম্বর) বিকালে নগরীর নানুয়া দিঘির পাড়ের রাজনৈতিক কার্যালয় থেকে কচুয়া চৌমুহনী, পদুয়ার বাজার বিশ্বরোড,নূরজাহান হোটেলের সামনে,চন্দু হোটেলের সামনে,শ্রিনিবাস এলাকা পরে সন্ধ্যায় ডুলিপাড়া পকেট গেইট এলাকাসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ সময় জনতার ঢল নােমে বিএনপির নেতা ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সাথে।লিফলেট বিতরণ কালে বিএনপির নেতা সাবেক মেয়র সাক্কু বলেন,বর্তমান সরকারের প্রতি মানুষের আর নূন্যতম কোন আস্থা নেই। তাই দেশের জনগণ বিশ্বাস করে তাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আল্লাহর রহমতে বিএনপির কোন বিকল্প নেই। তাই সরকার যতই বাধা দিচ্ছে বিভাগীয় গণসমাবেশ গুলোতে তত বেশী মানুষ অংশগ্রহন করছে। আমার কার্মীরা সর্ব শক্তি দিয়ে ২৬ নভেম্বরের জনসভা সফল করে প্রমান করব,কুমিল্লা মাটি, বিএনপির ঘাটি।
এ সময় তার সাথে ছিলেন, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম মাসুক,বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম,জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,যুবদল নেতা নজরুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সহ সভাপতি মো. কবির হোসেন,কাজী আবেদ কবির,মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল হাসান রাব্বু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০