1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পলাশবাড়ীতে উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো.অলিউর রহমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৪৫৭ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় মাসিক পরিদর্শনের অংশ হিসাবে বিভিন্ন অফিস ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক মো.অলিউর রহমান। এ সময় তাঁর সাথে ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান।
আজ মঙ্গলবার সকালে প্রথমেই উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদ, মাঠের বাজার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি। এরপর মাঠের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় পঞ্চম শ্রেণীতে মাত্র দু’জন শিক্ষার্থীসহ স্কুলে শিক্ষার্থী উপস্থিতি কম দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এরপর বেতকাপা ইউনিয়নে নান্দিশহর বকুলতলা বাজারের গ্রামীর অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার (টিআর/ কাবিখা) রাস্তার ইটের সলিংকরন ও মাটির কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি মহব্বতজান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা মাহমুদুজ্জামান প্রান্ত,উপজেলা যুবলীগ নেতা রেজাউল করিম লালু,সমাজসেবক সেকেন্দার আলী, শাহিন শেখ উপস্থিত ছিলেন। পরে পলাশবাড়ী পৌরসভা পরিদর্শন করেন জেলা প্রশাসক ওলিউর রহমান। এসময় পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব,পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান রিপন,পৌর কাউন্সিলবৃন্দ ও কর্মকর্তা,কর্মচারিগণ উপস্থিত ছিলেন।শেষে উপজেলা প্রশাসন ও সহকারি কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০