1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে ৬ টি পাটের গুদাম পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৫১৫ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ থেকে কাইয়ুম মাহমুদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই সাথে ছয়টি পাটের গুদামে অগ্বিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় আট কোটি টাকা মুল্যের ১৭ হাজার মন পাট পুড়ে ছাই হওয়ার দাবি করেছে ব্যাবসায়িরা।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার ঐতিহ্যবাহি ঝিকিড়া পাটবন্দরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স উল্লাপাড়া স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর সারোয়ার খান জানান, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যতিক সর্টসার্কিট থেকে জেলার উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া পাটবন্দর এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোখলেসুর রহমান ডাবলুর পাটের গুদাম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।মুহুর্তেই আগুন আশপাশের আরো অন্তত পাচটি গুদামে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই অগ্নিকান্ডে ছয়টি গুদামের প্রায় ১৭ হাজার মন পাট পুড়ে ছাই হয়ে যায়। যার বর্তমান বাজারমুল্য প্রায় আট কোটি টাকা। খবর পেয়ে উল্লাপাড়াসহ আশপাশের চারটি ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০