1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

প্রেমের প্রমাণ দিতে গিয়ে; প্রেমিকের সামনেই প্রেমিকার আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৪০৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় প্রেমের প্রমাণ দিতে গিয়ে প্রেমিকের সামনে বিষপানে আত্মহত্যা করেছে নূরজাহান (১৪) নামের এক মাদরাসাছাত্রী। এ ঘটনা সোমবার (০৭ নভেম্বর) বিকেলে জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের অম্বরপুর গ্রামে ঘটে।

মাদরাসাছাত্রী নূরজাহান আক্তার ওই এলাকার আবদুল আউয়ালের মেয়ে । সে অম্বরপুর আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। প্রেমিক শাকিল (১৭) একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, নূরজাহান ও শাকিলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে হঠাৎ কয়েক দিন ধরে শাকিল নূরজাহানের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছিল। সোমবার বিকেলে দুজনে দেখা করে। এ সময় শাকিল তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বললে সেখানেই বিষপান করে নূরজাহান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরে এক কবিরাজের কাছে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেওয়ার পথে নূরজাহান মারা যায়।
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খান বলেন, এ ঘটনায় চান্দিনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০