1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৫৬০ বার দেখা হয়েছে

আল-মনসুর,ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

রুহিয়া রেলস্টেশন থেকে প্রায় ২কিলোমিটার দূরে সালেহা মাদ্রাসা কবরস্থান সংলগ্ন লাইনের উপর থেকে শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।
মৃত নারী হাজেরা বেগম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজ
মৃত হাজেরা বেগমের বেয়াই মতলেব আলী জানান হাজেরা বেগম কানে কম শুনতে পায় তিনি আমার ছেলে রেজয়ানুল হক এর শ্বাশুড়ি তিনি গত তিন দিন আগে আমাদের বাসায় মেহমান খেতে আসছিল আজকে আনুমানিক ১১ টা ৩০ মিনিটে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হন কিছুক্ষন পরে শোনা যায় বেয়ানি ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে ওই লাইন দিয়ে সবশেষ রুহিয়া রেলস্টেশন থেকে পঞ্চগড় গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটি যায় অপর দিক থেকে লাইনের উপর দিয়ে হাজেরা বেগম হেটে রুহিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রেনের সামনে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, হাজেরা বেগম নামে এক মহিলা ট্রেনে কাটা পরে নিহত হয়েছে এই খবর শুনে আমি ঘটনা স্থলে আসি এবং পুলিশকে জানাই।

রুহিয়া থানার ওসি তদন্ত শহীদুর রহমান জানান, লাইনের উপর ত্রিখণ্ডিত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় খবর পেয়ে আমি এবং সংগীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশের দিনাজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূইয়া বলেন, মৃত হাজেরা বেগম যেহেতু কানে কম শুনতে পায় এবং পরিবারের সিদ্ধান্ত মোতাবেক একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে যার মামলা নং ২৩ তারিখ ০৫/১১/২২ ইং। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০