1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পলাশবাড়ীতে পৃথক ঘটনায় ৩ নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৫২৯ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পৃথক তিনটি স্থানে পৃথক ৩ টি ঘটনায় বৃদ্ধাসহ ৩ জন নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
৫ নভেম্বর শনিবার প্রথমে একটি নেপিয়ার ঘাসক্ষেত থেকে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। অপরদিকে সেতু আক্তার (১৩) নামের এক যুবতির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে উপজেলার আমলাগাছী বাজার এলাকায় রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ‍্যুৎতায়িত হয়ে পাখি(৪০) নামে ২ সন্তানের জননীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ৫ নভম্বর শনিবার সকালে উপজেলার পবনাপুর ইউনিয়নের পৃর্বফরিদপুর (কানিপাড়ার) নেপিয়ার ঘাসক্ষেত থেকে আমেনা বেগম নামে নারীর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।আমেনা বেগম ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী বলে জানা যায়। তিনি কিভাবে মারা গেছেন তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। এদিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুর গ্রামের জোহা মিয়ার কন‍্যা সেতু আক্তার নিজ শয়ন ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এদিকে রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ‍্যুৎতায়িত হয়ে পাখি(৪০) নামে ২ সন্তানের জননীর মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী বাজারের পল্লী চিকিৎসক ফিরোজের স্ত্রী পাখি আজ শনিবার সন্ধ্যায় রাইসকুকারে ভাত রান্না করার সময় বিদ‍্যুৎতায়িত হয়ে মারা যায়।
এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)মাসুদ রানা। তিনি আরো জানান,তদন্ত রিপোর্ট হাতে না আসা পযর্ন্ত এসব মৃতের রহস্য সঠিকভাবে বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০