1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

কুমিল্লায় গাঁজা ও সিএনজিসহ একজন আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৯১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর চকবাজার এলাকা হতে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১,সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৪ নভেম্বর সকালে নগরীর চকবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক কারবারি হলেন কুমিল্লা সদরের চানপুর গ্রামের নুর আলম’র ছেলে আরিফ (২৬)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০