1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সাপাহারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটিকে সম্মাননা প্রদান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩৪৪ বার দেখা হয়েছে

এনামুল হক,নওগাঁ প্রতিনিধি

সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় নওগাঁর সাপাহারে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় লাবনী সুপার মার্কেটের তৃতীয় তলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী অফিসে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে একটি গ্রহণ যোগ্য নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন পরিচালনা কমিটির সকল কে মালা পরিয়ে সম্মাননা জানানো হয়। এসময় উক্ত নির্বাচন সফল করার লক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক হাফিজুল হক কে ক্রেষ্ট প্রদান ও মালা পরিয়ে সম্মাননা জানান নবনির্বাচিত কমিটির সকল সদস্যরা।

এসময় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাবু, কোষাধাক্ষ মোকলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রবিউল আলম সহ ইমারত শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোট প্রদানের মধ্যদিয়ে নবনির্বাচিত কমিটির নির্বাচিত হয়। বৃহস্পতিবার নির্বাচিত সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান উক্ত সংগঠনের প্রধান উপদেষ্ট ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান তরিকুল ইসলাম। পরে নির্বাচিত কমিটির সকলকে মালা পরিয়ে বরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০