1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনের ৬ মাসের কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫৫৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার(১ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করে এ আদেশ দেয়া হয়েছে। দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাটের মোল্লার হাট গাংনি এলাকার মিকরাইল উল্লাহ(২২), সহিদুল শেখ(২২) ও দাউদকান্দির পেন্নাই এলাকার আজহারুল ইসলাম(৪০)।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান, অভিযানকালে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, খুলনা, বাগেরহাট, এবং সাতক্ষীরা থেকে চিংড়ি এখানে আসার পর ওজন বাড়িয়ে বেশি লাভের আশায় চিংড়িতে জেলি পুশ করে বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়৷ অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে মোবাইল কোর্ট ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
অভিযানে দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়েজ ইকবালসহ দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, সাতক্ষীরা, খুলনা থেকে গভীর রাতে গলদা এবং বাগদার মতো বড় জাতের চিংড়ির চালান চলে আসে দেশের বিভিন্ন মৎস্য আড়তে। এসব চিংড়ির চাহিদা অনেক দামও বেশি। তাই ওজন বাড়ানোর জন্য অসাধু ব্যবসায়ীরা ইঞ্জেকশনের মাধ্যমে চিংড়িতে পুশ করে কেমিক্যাল-জাতীয় বিষাক্ত পদার্থ। যাকে বলা হয় ‘জেলি’। দেখতে অনেকটা সুজির মতো। এই জেলি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০