1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা,ঘাতক আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৪৭৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার খিলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন (৩৫) ঐ বাজারের রহমত উল্লাহর স’মিলের শ্রমিক। ঘাতক মাইন উদ্দিন (৩২) একই স’মিলের শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়,দুপুরে স’মিলের এ দু’শ্রমিক বাজারের খবির উদ্দিনের হোটেলে ভাত খেতে যায়। খাবার টেবিলে উভয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাইন উদ্দিন হোটেলের বটি দা নিয়ে মনিরকে কোপাতে যায়। এসময় মনির প্রান বাঁচাতে দোকান থেকে বেরিয়ে কুমিল্লা-নোয়াখালী সড়কে নেমে দৌড়ানোর চেষ্টা করে। কিন্তু মাইন উদ্দিন পিছনে দৌড়ে এসে সড়কেই মনিরকে বটি দিয়ে কোপায়। এতে মনিরের গলা কেটে গেলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক মাইন উদ্দিন পালানোর সময় লোকজন আটক করে পিটুনি দেয়।
২ সন্তানের জনক নিহত মনির হোসেনের স্ত্রী জরিনা আক্তার তার স্বামীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাইন উদ্দিনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০