1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

স্বামী স্ত্রীসহ ৭ ভুয়া ডিবি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৪৯৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্বামী-স্ত্রীসহ সাত ভুয়া ডিবিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও পাঁচজন পুরুষ। এ সময় ভুয়া ডিবি চক্র থেকে পোষাক হ্যান্ডকাপ ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মনবাড়ীয়া জেলার কালিউতা গ্রামের সবুজ মিয়া (২৭) তার স্ত্রী আখিনুর আক্তার, একই গ্রামের মোঃ রতন মিয়া (২৮), কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মোঃ ওসমান গনি (৩৫), তার স্ত্রী মোসাঃ সোনিয়া বেগম (২৯),কুমিল্লা দেবিদ্বার উপজেলা বড় আলমপুর গ্রামের মোঃ মাঈন উদ্দিন ও বান্দরবান জেলার আমতলীপাড়া গ্রামের মোঃ আরিফুল ইসলাম (২০)।
মঙ্গলবার বেলা ১২ টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আশফাকুজ্জামান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাজেশ বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তা।
পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, গ্রেফতারকৃত সাতজন বিভিন্ন মানুষজনকে গ্রেফতার করে চাঁদা আদায় করতো। সম্প্রতি একজনকে গ্রেফতার করে চাঁদাবাজী করার ঘটনায় একটি মামলা হয়। ওই মামলার জের ধরে সোমবার দিনভর গোয়েন্দা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই ভুয়া ডিবির সন্ধ্যান পায়। অভিযানের সময় ৯ টি মোবাইল, ডিবি পুলিশ লেখা জ্যাকেট,একটি হাতকড়া, ২ রাউন্ড গুলি,একটি সুইচ গিয়ার, জব্দ করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়।
কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মোঃ মজিবুর রহমান ভুইয়া বলেন, দুপুরে আসামীদের আদালতে আনা হলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০