1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে পুনাক শিল্প ও পন্য মেলার উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৪৪৫ বার দেখা হয়েছে

আল-মনসুর,ঠাকুরগাঁও প্রতিনিধি:

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্নজয়ন্তী উপলক্ষে ঠাকুরগাঁও পুলিশ নারী কল্যাণ সমিতির “পুনাক শিল্প ও পণ্য মেলা-২২” উদ্বোধন করা হয়। সোমবার রাতে ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশীসহ অন্যান্য অতিথিরা।

ঠাকুরগাঁও পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে ও রাজশাহী সিল্ক এন্ড বেনারশি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানীর সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, উদ্বোধক জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র এস,এম,এ মঈন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিসিকের উপ ব্যবস্থাপক নুরল হক, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, রোড যুব সংসদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুক্তা সরকার প্রমুখ। এ সময় সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হেসেনসহ মেলা পরিচালনাকারী কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দর্শনার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পারপুগী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আরা কলি। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০