1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শাজাহানপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৫০০ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ

মুলমন্ত্র, শন্তি-শৃংখলা সর্বত্র’এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বগুড়া শাজাহানপুর থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯ অক্টোবর) সকাল সারে ৯টায় আশেকপুর ইউনিয়নের রাণীর হাট বাস স্ট্যান্ডে বগুড়া নাটোর মহাসড়কে বর্ণাঢ্য র‌্যালী শেষে বাস স্ট্যান্ডে মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবু জাফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য আসাদুর রহমান দুলু, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, থানার অফিসার ইনচার্জ (ওসি ) আব্দুল্লাহ আল মামুন, থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আশেকপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক, পৌর কাউন্সিলর আল মামুন সহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০