1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বিশ্ব শিক্ষক দিবস -২০২২ শিক্ষক সম্মাননা শিক্ষকদের দায়িত্ব আরও বাড়িয়ে দিবে: কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৪৪৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
আজ ০৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে কুমিল্লা গণিত ক্লাব কর্তৃক শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের এ কথা বলেন।
দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার ও কুমিল্লা গণিত ক্লাবের সমন্বয়ক গাজিউল হক সোহাগ এর সঞ্চালনায় নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক লাউঞ্জে কুমিল্লা গণিত ক্লাবের সভাপতি প্রফেসর ড. আবু জাফর খানের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবছর আজীবন সম্মাননা পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।
আরো সম্মাননা পান কুমিল্লার সৃজনশীল জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউনুস মিয়া, কুমিল্লা অজিতগুহ কলেজের নাজমা আহমেদ, কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাহমুদা বেগম, কুমিল্লা জিলা স্কুলের মোসাম্মৎ রহিমা আক্তার, দাউদকান্দির আমেনা সুলতান সরকারি বালিকা বিদ্যালয়ের মোহাম্মদ আল-আমিন, কুমিল্লা পিটিআই’র সনজিত কুমার সিংহ,,বরুড়ার আমড়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. ছোলেমান হোসেন এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজিয়া ইয়াসমিন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী, কুমিল্লা মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনির আহমেদ , কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ( মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ মো মফিজুল ইসলাম, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক গোলাম কিবরিয়া খোন্দকার, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কুমিল্লা কমার্স কলেজ অধ্যক্ষ হুমায়ুন কবির মাসউদ, কুমিল্লা আইডিয়াল কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ।
ইউনেস্কো কর্তৃক প্রবর্তিত বিশ্ব শিক্ষক দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘The Transformation of Education begins with Teachers’ অর্থাৎ ‘ শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০