1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা! তিন ব্যাবসায়ীর ৪৫ হাজার টাকা আদায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৪৩৯ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের কালিবাড়ী বাজারের মিষ্টি হাটির তিন মিষ্টির দোকানির নিকট নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে ৪৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে৷

ভুক্তভোগী সূত্রে জানা যায়,৫ অক্টোবর বুধবার বিকাল ৫ টার পর পলাশবাড়ী হাট বাজার ব্যবসায়ির সভাপতি মোবাইলে এক ব্যক্তির সাথে মিষ্টি ব্যবসায়ি সুমন মিয়ার কথা বলে দেন। মোবাইলে অপর পাশ থেকে কথা বলা ব্যক্তি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে পরিচয় দিয়ে বলেন, আপনারা কয়জন মিষ্টি দোকানি রয়েছেন। আমরা আপনাদের দোকানে ও বসতবাড়ীতে অভিযান পরিচালনা করবো এরপর জরিমানা করা হবে। এসময় আনুমানিক জরিমানার কথা বলেন আড়াই লাখ টাকা। একথা শুনে মিষ্টি দোকানি মোবাইল কেটে দেন। এরপর আবার সেই নাম্বার হতে মিষ্টি দোকানীর নাম্বার ফোন আসে তিনি মোবাইলের কল কেটে দেওয়ায় ধমক দিয়ে বলেন, তারাতারি জানান আমরা আপনাদের দোকানে ও বাড়ীতে যাবো কিনা। তখন হাট বাজার সমিতির সভাপতি আযম আলী ও তিন মিষ্টি ব্যবসায়ি অনুনয় বিনয় করে প্রতিজনে ১৫ হাজার করে ৪৫ হাজার টাকা প্রদান করেন৷ তাদের দেওয়া ৪৫ হাজার টাকার কোন রশিদ প্রদান করা না হলে মিষ্টি ব্যবসায়িদের মাঝে সন্দেহ সৃষ্টি করে এরপর একান দুকান করে গণমাধ্যমকর্মীদের শরণাপন্ন হন। মিষ্টির দোকানিরা হলেন সুমন মিষ্টি ভাণ্ডারের মালিক সুমন মিয়া,সুমনা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ইউনুছ আলী, মামুন মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মামুন মিয়া। তারা উক্ত ঘটনায় প্রতারণাকারী ব্যক্তিদের চিহৃিন্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য হাটবাজার ব্যবসায়ি সমিতির সিদ্ধান্তক্রমে থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন। এসময় তারা উপরোক্ত বিষয়টি খতিয়ে দেখতে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে উপজেলা প্রশাসন ও থানা পুলিশসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনার পর হাট বাজার সমিতির সভাপতি গোলাম আযম সাথে কথা বলতে তার মোবাইল একাধিকবার কল দিলে বন্ধ পাওয়া যায়৷ তবে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ওএস সাইফুল ইসলাম জানান, আজ বিকালে এক ব্যক্তি নিজেকে ম্যাজিস্টেট পরিচয় দিয়ে মোবাইল করে আমার নিকট হাট বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি’র মোবাইল নাম্বার নেন। এর চেয়ে আর বেশী কিছু আমি জানি না। তিনি আরো বলেন, এখন শুনছি সেই ব্যক্তিরা মিষ্টি ব্যবসায়িদের নিকট টাকা নিয়েছেন। আমি এ ঘটনায় আইনগত সহায়তা চেয়ে থানা একটি জিডি করবো।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান,দশমীর প্রতিমা বিসর্জনের জন্য ব্যস্ত সময় পার করছি তারপরে ছুটির দিন। এমন অভিযানের বিষয়ের তার জানা নেই।

থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান,বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০