1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা সিটি কর্পোরেশনের করোনা টিকা নিয়েছে ৯৮ ভাগ শিশু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৯৮ ভাগ শিক্ষার্থীদের মধ্যে করোনার টিকাদান সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা মহানগরের ৫ থেকে ১১ বছরের শিশু শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডে ২০৯টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। টিকাদান কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন এলাকায় ২০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৭ হাজার ৬১৮ জন শিক্ষার্থীর মধ্যে ৪৬ হাজার ৪২৯ জন শিশু শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৫ থেকে ১১ বছর শিশু শিক্ষার্থীদের মধ্যে ২৫ হাজার ১৬৫ জনের মধ্যে ৩৭৪ জন ছাত্র এবং ২২ হাজার ৪৫৩ জনের মধ্যে ২২হাজার ৫৫ জন ছাত্রীকে টিকা দেওয়া হয়েছে। এতে টিকাদানের লক্ষ্যমাত্রার চেয়ে ৯৮ বাস্তবায়ন করা হয়। সিটি কর্পোরেশনের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদানে জন্য ২৭টি ওয়ার্ডে ২০৯টি শিক্ষা ১ হাজার ৮০৮ স্বাস্থ্যকর্মী রয়েছে।
সিটি সিনিয়র হেলথ জহিরুল ইসলাম জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রাপ্ত করোনা টিকা সিটি কর্পোরেশন এলাকার ওয়ার্ড কাউন্সিলরদের এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীদের তালিকা মোতাবেক ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, সিটি করপোরেশনের আওতায় ৯৮ ভাগ শিশু শিক্ষার্থীকে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। আমরা পুরো কুমিল্লা জেলা ভিত্তিক শিশু শিক্ষার্থীদের যা আশা করেছি, তার থেকে বেশি অ্যাচিভমেন্ট অর্জন করেছি। জেলার সকল শিক্ষার্থীকে শতভাগ করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০