1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

মনোহরগঞ্জে আরাফাত ভূঁইয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন-মোঃ কামাল হোসেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন:কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে আরাফাত ভূঁইয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম। খেলা উদ্বোধন করেন মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের উন্নয়ন সমন্বয় কারী ও উপজেলা যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন। খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ নুর আহমেদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খিলা ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া, খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মুজাহিদুল আমিন সোহেল, সমাজ সেবী মোঃ ফজলুল কাদের বাসেদ, খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমদ, শাফায়েত হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ফয়সাল আহমেদ শুভ।
উদ্বোধনী দিনে সাফিন এন্ড ফাহিম একাদশ ও ফ্রেন্ডস ক্লাব একাদশের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। খিলা স্কুল মাঠ ফুটবল ক্লাব আয়োজিত

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০