1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে নৈশ প্রহরীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১৩ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তরব আলী (৬৫) নামে
এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন নৈশ
প্রহরী।
বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাদ বাজারে এ
দুর্ঘটনা ঘটে।
নিহত নৈশ প্রহরী তরব আলী গাংগাটিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে ও আহত
কামাল মিয়া (৪২) একই গ্রামের অতিন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে মুরাদনগর উপজেলা সদর থেকে ঢাকাগামী
একটি অ্যাম্বুলেন্স বাখরাবাদ বাজারে এসে বামে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ
হারিয়ে ডিউটিতে থাকা দুই নৈশ প্রহরীকে চাপা দেয়। এতে নৈশ প্রহরী তরব আলী
ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায়
পাঠানো হয়। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে আছেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর
পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন।
অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০