1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

শাজাহানপুরে বজ্রপাতে একজন নিহত,আহত- ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৫ বার দেখা হয়েছে

মো আল আমিন

বগুড়ার শাজাহানপুরে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে হোসেন আলী প্রাং(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলাধীন আশেকপুর ইউনিয়নের বৈঠাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জানাযায় নিহত হোসেন আলী ওই এলাকার ইফরান আলীর ছেলে। এ ঘটনায় নিহত হোসেন আলীর বাবা ইফরান আলী ও ওই এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে ইয়াছিন তালুকদার আহত হয়েছেন। তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে নিহত ইফরান আলী তার বাড়ির পশ্চিম পাশের ধানের জমিতে হোসেন ও ইয়াছিনকে নিয়ে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতে ঘটনাস্থলেই হোসেন আলী মারা যান। এতে গুরুতর আহত হন ইফরান ও ইয়াছিন। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। আহত দুইজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তিনি আরও জানান, বজ্রপাতে নিহত ইফরান আলীর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০