1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ঔষধের ভ্যানে ইয়াবা-ফেন্সিডিল,গাঁজাসহ একজন আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মাদকদ্রব্য পরিবহনের জন্য বিশেষ প্রক্রিয়ায় ঔষধ কোম্পানীর কাভার্ড ভ্যান ব্যবহার করে তার ভিতরে ঔষধের আড়ালে মাদক পরিবহন করা হচ্ছিলো। ঔষধের নাম ভাঙ্গিয়ে কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করা হচ্ছিলো ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। সুপরিচিত ঔষধ কোম্পানির নাম ব্যবহৃত এমনি একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমানে মাদকসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব কুমিল্লা। র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহষ্পতিবার সকালে সদর দক্ষিণের পদুয়ারবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৮,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ বোতল ফেন্সিডিল ও ৮৩ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাঁদপুর জেলার কঁচুয়া থানাধীন চাপাতলী (দক্ষিণ পাড়া) গ্রামের মিজানুর রহমান এর ছেলে মোঃ আল-আমিন হোসেন সুমন (৩১)। র‌্যাব জানায় ,প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল মাদককারবারিরা। এছাড়াও, মাদকদ্রব্য পরিবহনের জন্য বিশেষ প্রক্রিয়ায় ঔষধ কোম্পানীর কাভার্ড ভ্যান ব্যবহার করে তার ভিতরে ঔষধের আড়ালে মাদক পরিবহন করে আসছিল বলে স্বীকার করে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ি। এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০