1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনার ডা.গৌরাঙ্গ খুন: আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৫ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো-

খুলনায় মৈত্রী নার্সিং হোমের মালিক ডা. গৌরাঙ্গ চন্দ্র দাস হত্যা মামলায় ওয়ার্ড বয় রাসেল ঢালীকে দেওয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি এ এন এম বসির উল্লাহ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি জানান, আসামি অনেকদিন ধরে কনডেম সেলে আছেন। এটি বিবেচনায় নিয়ে তার দণ্ড কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে।
২০১৭ সালের ৩১ জানুয়ারি খুলনার অতিরিক্ত দায়রা জজ দিলরুবা সুলতানা ওয়ার্ড বয় রাসেল ঢালীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। দণ্ডপ্রাপ্ত রাসেল ঢালী নগরীর মৈত্রী নার্সিং হোমের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল করেন।
ঘটনার বিবরণে জানা যায়, খুলনা নগরীর মৈত্রী নার্সিং হোমের ওয়ার্ড বয় রাসেল ঢালীর সঙ্গে একই ক্লিনিকে কর্মরত এক নার্সের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি টের পেয়ে ক্লিনিকের মালিক ডা.গৌরাঙ্গ চন্দ্র দাস তাকে সম্পর্ক এগিয়ে নিতে নিষেধ করেন। এতে রাসেল তার ওপর ক্ষুব্ধ হয়। এর জের ধরে ২০১৩ সালের ১৭ নভেম্বর বিকেল ৩টার দিকে রাসেল ক্লিনিকের মধ্যে গৌরাঙ্গ দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্ত্রী মিতা রানী ভৌমিক ওয়ার্ডবয় রাসেলকে একমাত্র আসামি করে খানজাহান আলী থানায় হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০