1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

এমপি বাহারকে ইতালির ভেনিসে গণ সংবর্ধনা প্রদান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

ইতালিতে কুমিল্লা সদর- ৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহার উদ্দিন বাহারকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ইতালির ভেনিসে এমপির আগমন উপলক্ষে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ ইউরোপের উদ্যোগে স্থানীয় ঢাকা বিরানি রেস্টুরেন্টে হলে গত ৫ সেপ্টম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় গণ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সময় টিভির সাংবাদিক মাকসুদ রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস চৌধুরী,এ.এন.এস ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বিশিষ্ট ব্যবসায়ী মো. নাসির উদ্দিন, সফল জাহাজ নির্মাতা ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল মান্নান,ফ্রান্স কুমিল্লা নামেই বিভাগ চাই বাস্তবায়ন কমিটির আহবায়ক ফ্রান্স শাখার মুহাম্মদ আলী ভুট্টো, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমাজ সেবক শাহাদত হোসেন ও ভেনিস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান।
সাংবাদিক সরকার মোখলেছুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবদুল, বিশিষ্ট মুতালিব, শরীফ মৃধা,হুমায়ুন কবির, পাদোভা সিটি কাউন্সিলর নাহিদ হোসেন রিবিন, বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ভেনিসের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ,ভেনিস বাংলা স্কুলের সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী,মশিউর রহমান, ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু, আবদুল্লাহপুর আঞ্চলিক সমিতি ভেনিসের সভাপতি তাজুল ইসলাম,ফয়সাল আহমেদ,নুরে আলম।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন,কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ আমরা চাই। এই সভা থেকে বলতে চাই,এই দাবিকে সবাই ভাবতো বাহারের দাবি,আসলে বাহারের দাবি নয়, বাহারের মুখ দিয়ে কুমিল্লার ৬০ লাখ মানুষের দাবি। অনুষ্ঠানে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
বক্তারা বলেন,তলাবিহীন ঝুড়ি থেকে শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ হিসেবে এখন বিশ্বের কাছে পরিচিত বাংলাদেশ। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে কাজ করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০