1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

তালতলীতে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা দ্বিতীয় দিনের মত অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭৭ বার দেখা হয়েছে

মল্লিক মোঃ জামাল, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনার তালতলীতে সাইবার নিরাপত্তা কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে চার দিনব্যাপী সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালার দ্বিতীয় দিনের মত অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাদিক তানভীর। এছাড়া সহকারী প্রোগ্রামার দিপু সরকার, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, তালতলী রিপোর্টার্স ইউনিটির, তালতলী সাংবাদিক ইউনিয়ন,তালতলী সাংবাদিক ফোরাম, তালতলী সাংবাদিক ঐক্যজোট এর সভাপতি সম্পাদক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন সচিব এবং উদ্যোক্তা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এ কর্মশালায় সাইবার অপরাধ, কম্পিউটার হ্যাকিং, ম্যালওয়্যার, স্মার্টফোনের নিরাপত্তা, ইন্টারনেট ব্যবহারে সতর্কতার নানা দিক আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০