1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বটিয়াঘাটায় চোর সিন্ডিকেট গরু জবাই করে ভাগবাটোয়ারোর অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১৬ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন)খুলনা ব‍্যুরো

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের টাকীমারি এলাকার নিরঞ্জন কুমার মন্ডলের একটি গরু চুরি করে নিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ভিটায় মধ্যে জবাই করে ভাগ বাটোয়ারা করে নিয়েছে বলে একটি চোর সিন্ডিকেট চক্রের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে,উপজেলার রায়পুর জহিরুল শেখের বাগানের একটি পরিত্যক্ত ভিটায়।
ভুক্তভোগী নিরঞ্জন মন্ডলের বাড়ি টাকীমারি গ্রামে। তিনি বলেন, সোমবার(৪ সেপ্টেম্বর ২০২২)রাতে গরুটি আমার বাড়ি থেকে গভীর রাতে কে কা কারা চুরি করে নিয়ে যায়। সকালে গরুর গোয়ালঘরে গিয়ে দেখতে পাই,একটি গরু নাই। তখন বিষয়টি এলাকায় সবাইকে বলি এবং আমরা বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকি। পরে লোক মাধ্যমে জানতে পারি,রায়পুর এলাকার জহিরুল শেখের দাদা সাহাবুদ্দিন শেখের ভিটায় পরিত্যক্ত জমিতে গরুর চামড়া,ভূড়ি,পা,দড়িসহ রক্তের সন্ধ্যান মিলেছে। আমি খবর পেয়ে সেখানে গিয়ে গরুটি আমার বলে সনাক্ত করি। পরে আমি মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ২০২২) বটিয়াঘাটা থানায় অজ্ঞাতনামা একটি অভিযোগ দায়ের করি। তিনি আরো বলেন,ঐ ভিটায় প্রতিদিন রাতে জুয়া,গাজা সহ মাদকের আসর বসে। যা সরেজমিনে গেলে পুলিশ সত‍্যতা পাবে। তিনি বলেন,আমার গরুটির মূল‍্য হবে আনুঃ ৫০ হাজার টাকা। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহা জালাল বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব‍্যবস্থা গ্রহন করা হবে। আসামি সনাক্তর জন্য ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০