1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

গাইবান্ধার নাট্য সংস্থার সভাপতি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫০ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

দীর্ঘদিনে গোপনে নেশা জাতীয় ইনজেকশন ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত সাংস্কৃতিক কর্মীর লেবাস ধরে থাকা সেই মাদককারবারি অবশেষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের ১ হাজার ৬২০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ
স্বাধীন পলাশ নাট্য সংস্থার সভাপতি লেবু প্রধান গ্রেফতার হয়েছে র‍্যাব ১৩ এর একটি টিমের হাতে।

৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত লেবু প্রধান (৪৫) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের মৃত-বাচ্চা মিয়ার ছেলে।
মাহমুদ বশির আহমেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলা সদর পোস্ট অফিস এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এসময় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১ হাজার ২০ পিস ইনজেকশনসহ লেবু প্রধানকে আটক করা হয়। তারপর বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা সাংবাদিকদের জানান, লেবুকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত লেবু প্রধান সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার প্রচার সম্পাদক ও পলাশবাড়ী স্বাধীন পলাশ নাট্য সংস্থার সভাপতি। সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃততা থেকে দীর্ঘদিন হলো তিনি গোপনে প্যাথডিনসহ বিভিন্ন মাদকদ্রব্যের পাইকারি ব্যবসা করে আসছেন বলে একাধিক সূত্রে জানা যায়। তার এই মাদক ব্যবসার সাথে স্থানীয় একাধিক ব্যক্তি জড়িত রয়েছেন। তাদের চিহৃিন্ত করে আইনের আওতায় নেওয়া প্রয়োজন। যারা পলাশবাড়ীতে বর্তমান সময়ে বিভিন্ন লেবাসে চলাচল ও গোপনে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০