1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রূপগঞ্জে জমি দখলের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৭ বার দেখা হয়েছে

শাকিল আহমেদ স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিরীহদের জমি দখলের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসি। ৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার গোয়ালপাড়া এলাকার এমন প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে হাজারো বিক্ষোভকারীদের মাঝে অংশ নিয়ে স্থানীয় ভুক্তভোগী জমি মালিকরা তাদের বক্তব্যে জানান, দেশের একটি বিশেষ বাহীনির সাবেক উর্ধ্বতন কর্মকতা নাজমুল হাসান জীবদ্দশায় তার নামে বেনামে রূপগঞ্জের কেয়ারিয়া,টেকনোয়াদ্দা বাগবের ও পশ্বি মৌজায় শত বিঘার অধিক জমি জবর করেন। সে সময় প্রভাব খাঁটিয়ে নিরীহের জমি দখলে নেয় সে। ওই জমি ফেরত চেয়ে স্থানীয় জমি মালিকরা বিভিন্ন দফতরে আবেদন করে। কিন্তু প্রভাবশালী ওই কর্মকর্তার স্ত্রী হাছিনা নিজাম স্থানীয় সন্ত্রাসী ব্যবহার করে গ্রামবাসিকে হুমকী ধামকী দেয়। শুধু তাই নয়, ৯৯৯ তে ফোন দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করে। পাশাপাশি মামলা দিয়ে গ্রামবাসিকে কোনঠাসা করে রাখে। গোয়ালপাড়া এলাকার বাসিন্দা বাদল মিয়া তার বক্তব্যে বলেন, নাজমুল জীবদ্দশায় প্রভাব খাটানোর কারনে তার সামনে কেউ দাড়াতে পারেনি। এখন তার স্ত্রী হাছিনা নিজাম অত্যাচার শুরু করেছে। স্থানীয় অপর বাসিন্দা সোলেমা খাতুন বলেন, তারা এতোই প্রভাবশালী যে, তাদের কথায় মামলা ছাড়াই পুলিশ এসে গ্রামের লোকজনকে ধরে নিয়ে যায়। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।
উল্লেখ যে, সরকারি ওই কর্মকর্তা নাজমুল হাসান ৩টি মৌজায় শত বিঘার অধিক জমির কিছু ক্রয় বাকিটা জবর দখল করে রাখে। এসব ভুক্তভোগী জমি মালিকদের মাঝে আরমান মোল্লা, ওহিদ আলী, সোলেমা, আমেনা, বাদল, আঃ রহমান, সেলিম,আফাজদ্দিন, নয়ন, ইদ্রিস আলীসহ আরো ২০ টি পরিবারের ৫০ বিঘা পুরো অবৈধভাবে দখল করে রেখেছে। এসব জমি ফেরত চাইলে ওই কর্মকর্তার স্ত্রী হাছিনা নিজাম মিথ্যে অভিযোগ দিয়ে এলাকাবাসির বিরুদ্ধে থানায় অভিযোগ, মামলা এমনি ৯৯৯ এ কল দিয়ে পুলিশি হয়রানী করেন। পাশাপাশি সন্ত্রাসী দিয়ে হুমকী ধামকী দেয়। এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, ৯৯৯ এ কল দিলে কাউকে হয়রানি করা হয়না। কিন্তু মিথ্যে অভিযোগ দিলে উল্টো পুলিশ হয়রানি হয়। গ্রামবাসি লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০