1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পলাশবাড়ীতে ফেন্সিডিল’সহ গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২২ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা রংপুর মহাসড়কে দূরপাল্লার সন্দেহ ভাজন পরিবহন গুলো চেকিংকালে ১ শত ৫৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসরাম এর সার্বিক নির্দেশনা মোতাবেক পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা সার্বিক পরিচালনায় থানার এসআই(নিঃ) মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে এসআই(নিঃ) রাজু ইসলাম, এসআই(নিঃ) মোঃ শাহজাহান মিয়া, কং/৫৪৬ মোঃ দিলবর হোসেন, কং/১০৭১ মোঃ মসফেকুর রহমান, কং/৩৪২ মোঃ মেহেদী হাসানসহ একটি টিম পলাশবাড়ী উপজেলার অংশে ঢাকা -রংপুর হাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে আজ ২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টা ১০ মিনিটের সময় যাত্রী বাহী বাস হানিফ পরিবহন যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৪-৮২৩২ থামিয়ে চেকিং করাকালে ১। মোঃ লিমন মিয়া (৩০), এর হেফাজতে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর ৭৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ২। মোঃ রফিকুল ইসলাম (২৮) এর কাছে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর ৮০ বোতল ফেন্সিডিলসহ মোট ১৫৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারি রংপুর জেলার কোতয়ালী থানার মেডিক্যাল পূর্বগেট মোহাম্মাদপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ১। মোঃ লিমন মিয়া (৩০), ও গঙ্গাচড়া থানার মরনেহা গ্রামের মৃত আহের উদ্দিনের ছেলে মাদককারবারি ২। মোঃ রফিকুল ইসলাম (২৮)। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় ধারা-৩৬(১)সারনির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর মোতাবেক মামলা নং-০৫ তারিখ-০২/০৯/২০২২ রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০