1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

কুমিল্লায় সাবেক মেয়র সাক্কুর উদ্যোগে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে সাবেক কুসিক মেয়র মনিরুল হক সাক্কু।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে নগরীর নানুয়াদিঘীর পাড়ে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতাীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লার সভাপতি কাইমুল হক রিংকু,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিএনপি নেতা নজরুল হক ভূইয়া স্বপন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নূরে আলম, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি আবদুস সালাম মাসুক, শহর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির,জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,বিএনপি নেতা মাজেদুর রহমান বাবুল,জেলা বিএনপি নেতা আবদুর রহমান,জাতীয়তাবাদী হিন্দুদলের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সাহা,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস পাটোয়ারীসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০