1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গাইবান্ধায় কথা কবিতা গানে উদীচি’র স্মরণে বঙ্গবন্ধু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০২ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধায় গানের সুরে, কবিতার পংক্তিতে মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উদীচী গাইবান্ধা জেলা সংসদ এই অনুষ্ঠানের আয়োজনে গতকাল ৩১ আগস্ট বুধবার সন্ধ্যায় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মুক্তমঞ্চে আয়োজিত হয় ‘বঙ্গবন্ধু তাঁর নাম’ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন-কর্ম ও ৭৫’র নির্মম হত্যাকান্ড সম্পর্কে আলোচনা করেন উদীচী জেলা সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম।

আলোচনা শেষে পরিবেশিত হয় গান ও কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে আবৃত্তির ফাঁকে ফাঁকে গান গেয়ে মুগ্ধ করেন শিল্পী চুনি ইসলাম, তাসমিয়া বিন্তে ফেরদৌস, আফিয়া আমিন লুবা ও রওনক চৌহান মর্ম। কবিতা আবৃত্তি করেন গৌতমাশীষ গুহ সরকার, শিরিন আকতার, আফরোজা লুনা, হামিদা রিক্তা, রিফাত জাহান, অর্চ প্রসাদ ও মোজাম্মেল হক বাপ্পী।

অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন তবলায় মাহমুদ সাগর মহব্বত, কী-বোর্ডে এস.এম স্বাধীন ও অক্টোপ্যাডে মানিক বর্মন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০