1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শাজাহানপুরে পুর্ব শত্রুুতার জের ধরে বাঁশঝার কেটে ফেলার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৬৫৮ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন,বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে পূর্ব-শত্রুতার জের ধরে ফারুক হোসেন (৩২)নামে এক যুবকের বাঁশঝার কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আমরুল ইউনিয়নের পরানবাড়িয়া নামক গ্রামে। এ ঘটনায় গত ২৬ আগষ্ট শুক্রবার শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়,জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পরানবাড়িয়া গ্রামের ফজলুর রহমান রঞ্জুর পুত্র ফারুক হোসেনের সাথে একই গ্রামের আমিনুর রহমানের ছেলে, বাবুল ও ইমরানের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। ফারুকের বাঁশঝারের সাথে বাবুল ও ইমরানের বাশঁঝার থাকায় শুক্রবার আনুমানিক সকাল ৮ ঘটিকার সময় আক্রোশ মুলক ভাবে ফারুকের বাশঝাঁর থেকে কাঁচা পাকা সব মিলিয়ে ৭০/৮০ টি বাঁশ কেটে ফেলে আমিনুর এবং তার ছেলে বাবুল ও ইমরান। বাশঁ কাটতে বাঁধা দিলে ফারুক ও তার মা পিয়ারা,খাতুনকে এলোপাথারিভাবে মারপিট ও জখম করে ফেলে রাখে তারা।
এবিষয়ে ভুক্তভোগি ফারুক হোসেন জানান,প্রতিপক্ষ আমিনুর এবং তার ছেলে বাবুল ও ইমরান আমার বাশঁঝার কেটে ৩০/৪০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে,এছাড়াও আমি এবং আমার মা’কে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করেছে এবং আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তাই তিনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিয়েছেন। তার বাবা ফজলুর রহমান রঞ্জু(৬০)ও মা পিয়ারা খাতুন (৫৫) বলেন,তারা নিরুপায় হয়ে পড়েছেন।
প্রতিবেশী আইয়ুব হোসেনের ছেলে শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ বিন আইয়ুব ছোটন (৩০)জানান, আমিনুর এবং ফজলুর রহমান রঞ্জু আপন দুই ভাই। জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছে। এবিষয়ে শাজাহানপুর থানার এসআই আরিফুল ইসলাম বলেন,এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০