1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

কুমিল্লার কান্দিরপাড় হতে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৪১১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কান্দিরপাড় জিলা স্কুল রোড এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১,সিপিসি-২।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ৩০ আগস্ট রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কান্দিরপাড় জিলা স্কুল রোড এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দমতখলা (দিঘীর পাড়) গ্রামের মৃত রেনু মিয়া’র ছেলে মোঃ মোস্তফা (২৭),২। একই গ্রামের আব্দুল করিম’র ছেলে মোঃ মোসলেম মিয়া (৪০) এবং ৩। কুমিল্লা জেলার মুরাদনগর থানার চাঁনপুর (বৌ বাজার) গ্রামের মৃত ওরন মিয়া’র ছেলে জামাল মিয়া (৫৫)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০