1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে একাধিক মাদক মামলার আসামি মোশারফ ইয়াবাসহ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৬৪৭ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে মাদক বিরোধী অভিযানে মাদক ক্রয়-বিক্রয় কালে ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে দেবীদ্বার থানায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। রোববার বিকেলে এসআই মোঃ নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উপজেলার পৌর ৪নং ওয়ার্ড বড় আলমপুর গ্রামের ফারুকের বাড়ির সামনে তিন রাস্তার মোড় থেকে মাদক ক্রয়-বিক্রয় কালে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয় কালে গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার পৌর ৪নং ওয়ার্ড বড় আলমপুর গ্রামের বজলুর রহমানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন(৪২)’র বিরুদ্ধে দেবীদ্বার থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বড় আলমপুর এলাকাবাসী জানায়, এই মোশারফ মাদক দিয়ে আমাদের গ্রামের যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। শুধু আমাদের গ্রামই নয় আশেপাশের অনেক এলাকা থেকে মাদক নিতে এই মোশারফ এর সাথে যোগসূত্র রয়েছে অনেকের। মোশারফকে গ্রেফতারের দাবিতে আমরা এলাকাবাসী মানববন্ধন ও করেছি। আজ তাকে গ্রেপ্তারের খবরে আমরা আনন্দিত।

এবিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান,মাদকের সাথে কোনো আপোষ হবেনা, যারা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করবে সকলকে আইনের আওতায় আনা হবে। আজকেও মোশারফ নামের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০