1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

বটিয়াঘাটায় কৃষক লীগের উদ্যোগে শোক দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩৭১ বার দেখা হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি

গতকাল রবিবার বিকাল ৫ টায় সুরখালী ইউনিয়ন কৃষকলীগ কতৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুরখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি প্রসেন বিশ্বাস এর সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দাউদ আলী এবং ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক গোবিন্দ সরদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটার উপজেলার সুরখালি ইউনিয়নের সুখদাড়া বাজার চত্বরে প্রধান অতিথি মোঃ আশরাফুল আলম খান তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন পতাকা ও স্বাধীন ভূখন্ড দিয়েছেন। স্বাধীন দেশে আমরা মাথা গোঁজার ঠাঁই, পরনের কাপড় ও তিন বেলা খাবারের নিশ্চয়তা পেয়েছি। বঙ্গবন্ধুর আগেও অনেকে স্বাধীনতার স্বপ্ন দেখেছেন কিন্তু বঙ্গবন্ধুই স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছেন। শেখ মুজিব কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি বাঙালি জাতিকে অর্থনৈতিক মুক্তি দিতে চেয়েছিলেন, যা বাস্তবায়নের আগেই তিনি দুষ্কৃতিকারীদের হাতে নিহত হন। আজ তাঁরই কন্যা শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় দোয়া ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিকুজ্জামান অশোক। বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা পরিষদের সাবেক সদস্য দিলীপ হালদার, বটিয়াঘাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চল মন্ডল, খুলনা জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক সুমন, সুরখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মান্নান গোলদার, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রসাদ চন্দ্র রায়, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ মোঃ শাহরুজ্জামান শাহরিয়ার, বটিয়াঘাটা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান।
সুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্নাফ বিশ্বাস, সুরখালি ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল হোসেন বিপ্লব।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি হীরামন মন্ডল সাগর, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন,সাংবাদিক মনিরুজ্জামান, আল আমীন গোলদার,তুরান হোসেন রানা, অজিত রায়। সভায় আরো উপস্থিত ছিলেন শিউলী আক্রান্ত, শশাঙ্ক মন্ডল, আহমদ আলী গাজী, প্রদীপ কুমার মন্ডল, রমেশ চন্দ্র রায় গুণধর রায় রুহুল আমিন মোল্লা শেখ লুৎফর রহমান, জাকির সরদার শাহিন, শেখ দেবাশীষ মন্ডল, মাসুদুর রহমান,শেখ সেলিম, পরিমল কান্তি মন্ডল, জহুর খা, দীপক মন্ডল, ওয়াহেদ সরদার, আসাদ শেখ, খোকন মন্ডল, রেজাউল করিম, চৈতন্য রায়,রেজাউল ইসলাম সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০