1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ঘর থেকে তুলে নেয় আশিককে:২৯ দিনেও মেলেনি সন্ধান, প্রধান আসামি আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৪৩৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন :কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে মাদকের বিরুদ্ধে কথা বলায় আশিকুর রহমান আশিক নামের এক তরুণকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার ২৯ দিনের কোন সন্ধায় মেলেনি। এদিকে ছেলের দুশ্চিন্তায় অসুস্থ্য হয়ে পড়েছেন মা তাসলিমা বেগম। আশিকের মায়ের আশঙ্কা, আশিককে তুলে নিয়ে গিয়ে মাদক কারবারিরা হত্যার পর লাশ গুম করে থাকতে পারে।
তবে পুলিশ বলছে, মামলার প্রধান আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমাণ্ডে এনে জিজ্ঞাসবাদ করা হয়েছে, আশিককে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত হুমকী দিয়ে আসছেন আসামীরা।
জানা যায়, গত ৩১ জুলাই বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার আজিজ খানের বাড়ীতে দলবল নিয়ে প্রবেশ করেন,ওই এলাকার জাহের মিয়ার ছেলে মুসি মিয়াসহ ৮/১০ জনের একটি দল। তারা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে আশিকের ভাড়া বাসায় হামলা চালায়। এসময় আশিককে এলোপাতাড়ি পেটাতে থাকে তারা। এক পর্যায়ে তারা টেনে-হিঁচড়ে ঘর থেকে তুলে নিয়ে যায় আশিককে। এরপর থেকে আশিকের পাওয়া যায়নি। এ ঘটনায় আশিকের মা বাদী হয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
আশিকের বাবা আলমগীর হোসেন বলেন,মামলার আসামিরা এলাকায় মাদকের ব্যবসা করে। আশিক মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে। এ নিয়ে সন্ত্রাসী মুসি আশিকের উপর ক্ষিপ্ত হয়ে উঠে।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান,ওই তরুণকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। মামলার প্রধান আসামি মুসিকে গ্রেপ্তারের পর রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার এবং ওই তরুণকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০