1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় বাড়তি দামে বিক্রি ও ক্ষতিকর রং ব্যবহারে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫৮৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নির্ধা‌রিত মূ‌ল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও খাবারে ক্ষতিকর রং ব্যবহার করাসহ বিভিন্ন অভিযোগে পাঁচ প্রতিষ্ঠান‌কে ৭২ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা। রবিবার কু‌মিল্লার সদর উপ‌জেলার নোয়াপাড়া, হা‌তিগাড়া ও কা‌লির বাজার এলাকার নিত‌্যপ‌ণ‌্য ও সা‌রের দোকা‌নে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অ‌তি‌রিক্ত দামে সার বি‌ক্রি করায় কা‌লির বাজার এলাকার গোমতী ট্রেডার্সকে ১০ হাজার টাকা একই অ‌ভি‌যো‌গে শ‌ফিক ট্রেডার্সকে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। সা‌রের দোকা‌নে লাল সালু‌তে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় হা‌তিগাড়া এলাকার শা‌মিম এন্টারপ্রাইজ‌কে ৫ হাজার টাকা এবং কা‌লির বাজা‌রের কৃ‌ষি ঘর‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও অ‌বৈধ প্রক্রিয়ায় খাদ‌্য প্রস্তুত এবং খাবা‌রে ক্ষ‌তিকর রং ব‌্যবহার করায় নোয়াপাড়া এলাকার তা‌হের ফুড প্রোডাক্টস‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা এবং অনু‌মোদনহীন ২ কৌটা রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়। রবিবারের এ তদারকি অভিযানে মোট পাঁচ প্রতিষ্ঠান‌কে ৭২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও সকল‌কে ভোক্তা অ‌ধিকার আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০