1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বােের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৬৯১ বার দেখা হয়েছে

দেবীদ্বার,কুমিল্লা প্রতিনিধি

তেল-গ্যাস-বিদ্যুৎসহ সাধারন মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধি, ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন দেবীদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।
শনিবার বিকেল ৩ টায় জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি কুমিল্লা-৪ দেবীদ্বারের চার বারের সাবেক (এমপি)আলহাজ্ব ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর নিজ বাড়িতে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

দেবীদ্বার উপজেলা বিএনপির সহ-সভাপতি সোধন ডিলারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল সাইফুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা (উত্তর)জেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির মহিলা সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান (ভুলু),সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহমেদ খান,উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমান,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মোকবল হোসেন,পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. নূর আহাম্মদ সরকার,যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রুহুল,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আহসান সামিম, পৌর স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন(বিল্লু)।
রাজামেহার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ,ধামতি ইউনিয়নের সভাপতি শাহজাহান সরকার, ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,মো.সাফি চৌধুরী, ফতেহাবাদ ইউনিয়ন সভাপতি ফরিদ মীর,জাফরগন্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.মিজানুর রহমান,রসুলপুর ইউনিয়ন ইউনিশন বিএনপির সভাপতি আব্দুল আউয়াল,ভানী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রমুখ। বিক্ষোভ সমাবেশের শুরুতে বক্তরা আ’লীগ সরকারের দুর্নীতি অনিয়ম, দ্রব্যমূল্য ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বক্তব্য শেষে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০