1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ওটরা আ’লীগের আয়োজনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৪৪৫ বার দেখা হয়েছে

বরিশাল তাওহীদ ইসলাম (ফুয়াদ)

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আজ ২৬ আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময়ে ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মহিলা ও পুরুষ হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে আওয়ামী লীগের শীর্ষ পযার্য়ের নেত্রীবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, জাতীয় চার নেতা সহ বঙ্গবন্ধুর পরিবারের সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন সাথে সাথে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ঘৃণা ভরে ধিক্কার জানাই কুচক্রী পাকিস্তানি প্রেতাত্মা মোস্তাক -জিয়া, সহ তৎকালীন সেনাবাহিনীর কিছু উশৃংখল অফিসার যারা ১৯৭৪ সালের ১৫ আগস্টের সেই ভয়ানক কালো রাত, সেদিন কুচক্রী মহল বাঙালি জাতির স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে সপরিবারে হত্যা করে জাতির বুকে কলঙ্ক লেপন করে।

অনুষ্ঠানে ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ অলিউর রহমান লিংকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল (১ ও ২) আসনের সাবেক সাংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, আওয়ামী লীগের উপ কমিটির সদস্য ও শেরেবাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান ইকবাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আঃ রাজ্জাক মৃধাসহ প্রমুখ।

পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০