1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই ভাইসহ নিহত- ৩

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৪৩৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জের দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দুর্ঘটনায়।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন, উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ২৪ বছরের মো. ফারুক ও ২১ বছর বয়সী মো. পারভেজ এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো.সাদ্দাম।
এসব তথ্য নিশ্চিত করেছেন জলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো.আশিকুর হিরণ।
নিহতদের পরিবারের বরাতে চেয়ারম্যান বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন৷ মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও ওই কোম্পানিতে চাকরি নিয়ে দেন। সাদ্দামও তিন বছর আগে সৌদিতে পাড়ি জমান।
বৃহস্পতিবার দুপুরে বাজারের উদ্দেশে প্রাইভেট কার নিয়ে বের হন ফারুক। সঙ্গে ভাই পারভেজ ও সহকর্মী সাদ্দামও ছিলেন। আল কাসিম শহরে পৌঁছার আগে রাস্তায় মোড় ঘোরানোর সময় তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন।’
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন,আমরা ঘটনা শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের ফিরিয়ে আনতে সব ধরনের আইনি সহায়তা আমরা করব।’
কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন,মরদেহ দেশে আনতে পরিবার দুটিকে সব রকমের সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০