1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত ছেলের কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৫১২ বার দেখা হয়েছে

বিকাশ রায় বাবুল,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে মায়ের অভিযোগে মোজাফ্ফর ইসলাম(৩১) নামে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মোজাফ্ফর ইসলাম পৌরসভা এলাকার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়র আজগার আলী ও মোছা.বেগম দম্পতির ছেলে।

বৃহষ্পতিবার বিকাল তিনটায় সংবাদের ভিত্তিতে পৌরসভা এলাকার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়ার আজগার আলী ও মোছা. বেগম দম্পতির বাড়ীতে অভিযান চালায় ডোমার থানা পুলিশ। সেই সময় ওই দম্পতির ছেলে মোজাফ্ফর আলী নিজ বাড়ীতে মাদক সেবন করছে। পুলিশ মাদক সেবনের দায়ে মোজাফ্ফর আলীকে আটক করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোজাফ্ফর আলীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ড প্রদান করেন। ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান,বৃহষ্পতিবার বিকালে দন্ডপ্রাপ্ত মোজাফ্ফর আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০