1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ায় অতিরিক্ত ধান মজুদ,জরিমানা ২ লাখ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৬০৮ বার দেখা হয়েছে

শেরপুর: বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে অতিরিক্ত ধান মজুদের দায়ে এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ৩ টা থেকে রাত ১১ পর্যন্ত কুসুম্বি ইউনিয়নের কাশিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শেরপুর উপজেলার আলাল গ্রুপের উত্তরবঙ্গ এগ্রো ফুড লিমিটেডকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল ও পলাশ চন্দ্র সরকার । এসময় শেরপুরের খাদ্য পরিদর্শক উপস্থিত ছিলেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা ও এপিবিএন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। জেলা প্রশাসন তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদে মঙ্গলবার উপজেলার উত্তরবঙ্গ এগ্রো ফুড় লিমিটেডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত ধান মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সালের আইন অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়। বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান,বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়েছে। অসাধুভাবে কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০