1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়া শাজাহানপুরে ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার- ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৬৩৩ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন: বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশ ৪ কেজি গাঁজা সহ একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী আনজুরুল ইসলাম অপু (২৮) লালমনিরহাট জেলার সদর থানার খোচাবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে।গত ২৪ আগস্ট বুধবার রাত অনুমান ১০ টা ৫০ ঘটিকার সময় উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর কাগজীপাড়া গ্রামের জাব্বার হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে আসামী আনজুরুল ইসলাম অপুর কাধে থাকা কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর থেকে ৪ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করেন শাজাহানপুর থানার এস আই শামীম হাসান, এস আই রেজাউল করিম, এএসআই আব্দুল হালিম, এ এস আই সাদ্দাম হোসেন, এ এস আই শামীম হোসেন ও সংগীয় ফোর্স । প্রত্যক্ষদর্শীরা জানায় যে, আসামী নাবিলা পরিবহনের বাসে লালমনিরহাট হতে চট্টগ্রামে গাঁজা বিক্রির জন্য যাচ্ছিলো। মাঝপথে জাব্বার হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে বাসটি দাঁড়ালে সে গাঁজাসহ ব্যাগটি নিয়ে হোটেলের সামনে দাঁড়িয়ে ছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গাঁজা সহ আটক করে।
শাজাহানপুর থানার এস আই (নিঃ) মোঃ শামীম হাসান জানান, নাবিলা পরিবহন বাসে আসা মাদক ব্যবসায়ী যাত্রী আনজুরুল ইসলাম অপু নামে একজন আসামীকে ৪ কেজি গাঁজা সহ আটক করেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করেছি। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত আসামী আনজুরুল ইসলাম অপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আজ ২৫ আগস্ট বৃহস্পতিবার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০