1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৭২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তবে আজ থেকে সচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে। যাদের কাগজপত্র- হেলমেট নেই, তাদের ঠিকানা লিখে রাখা হয়েছে। তাদের একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের পর কাগজপত্র ও হেলমেট ছাড়া রাস্তায় বের হলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।
কুমিল্লা নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান এর নির্দেশে বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার দাসের নেতৃত্বে এ সচেতনতামূলক প্রচারাভিযান চলে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার দাস জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা আজ থেকে মোটরসাইকেল চালকদের ধরে তাদের ঠিকানা-নম্বর লিখে রাখছি। ১৫ দিনের সময় দিচ্ছি। এ সময়ের মধ্যে তারা মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট সংগ্রহ করবে। নতুবা নির্দিষ্ট সময় পর তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখন মূলত সচেতনতামূলক প্রচার অর্থাৎ কাউন্সিলিং শুরু করেছি। অচিরেই ট্রাফিক সপ্তাহের আয়োজন করে জরিমানা শুরু করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০